ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টার রজনীকান্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হঠাৎ করে তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করলে তাকে আজ সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।


তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। তবে করোনা সংক্রমণের কোনো লক্ষণ নেই। যতক্ষণ না রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি।


কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তার আগে একটি ছবির শুটিংয়ের চার কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন রজনী। পরে পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এলেও নিভৃতবাসেই ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page